বার্ষিক পরীক্ষার ফলাফল
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। আগামী ২১ ডিসেম্বর ২০২৪ইং রোজ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় সময় অত্র মাদ্রাাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
সম্মানিত অভিভাবক আপনাদের সকলকে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।
আসসালামু আলাইকুম আপনা জানেন আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিটি ২০১২ সাল থেক হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে বর্তমানে জামালপুর সদর ও ৩নং লক্ষীরচর ইউনিয়নের একটি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখে চলছে এই প্রতিষ্ঠান। তাই এতদঅঞ্চলের ছাত্র-ছাত্রী ছাড়াও দুর-দুরান্ত থেকে আগত গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য সুবিধা প্রদানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলছে। যুগের চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে এই মাদ্রাসার লেখা পড়ার পরিচালিত হয়। সর্বোপরি নিরাপদ সুশৃঙ্খল, মনোরম, পরিবেশ হচ্ছে এই মাদ্রাসোর অন্যতম বৈশিষ্ট্য।
মাদ্রসার সভাপতি মাননীয় জনাব মোঃ মজিবুর রহমান নেতৃতে খুব সুন্দর ভাবে পরিচালিত হয়। এছাড়াও এই মাদ্রাসায় বিভিন্ন আলেমে দ্বীন ও ইসলামের খেত মতে মুশগুল এমন সব ব্যাক্তিবর্কা ্রএর বিধি মতাবেক নিয়োগ প্রাপ্ত অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা মন্তলী মাধ্যমে যুগোপযোগী পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। যার ফলশ্রুতিতে মাদ্সার প্রশাসনিক ও একাডেমিক কার্যাবলীতে নবতর উদ্যোম সঞ্চার হয়েছে।
সম্মানিত অভিভাবক/অভিভাবিকাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ প্রতিদিন আপনাদের সন্তানের মাদরাসার উপস্থিতি, বাড়ির কাজ আদায়, লেখাপড়ার মনোযোগিতা ইত্যাদি অগ্রগতির বিষয়ে আপনি ডায়েরির মাধ্যমে জানার সুস্পষ্ট নির্দেশনা অনুসরণ করুণ।
ভাই সম্মানিত শিক্ষকের পাশাপাশি আপনাদের সন্তানের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য ডায়রির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে আপনার সহযোহিতা একান্ত অপরিহার্য। আপনাদের সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে আপনাদের সুপরামর্শ ও সহযোগিতা আমাদের যথাযথ উদ্যোগ ও পরিকল্পনাকে আরো উৎসাহিত করবে। সে জন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
পরিশেষে আপনাদের প্রতি একান্ত আবেদন আপনাদের সন্তানের লেখাপড়ার ব্যাপারে প্রতিনিয়ত খোজ-খবর নেবেন, সুবিধা- অসুবিধার ব্যাপারে জানাবেন এবং পরামর্শ দেবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি
আপনাদের সন্তানের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোঃ জাহিদুল ইসলাম (আলমগীর)
মুহ্তামিম, অত্র মাদ্রাসা।